ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার

Bortoman Protidin

৭ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

মুকুল বসু , ফরিদপুর  প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।

এর আগে বুধবার দিবাগত ৯টা থেকে ২টা পর্যন্ত বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৌরসদরের ওয়াবদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবনের ৩য় ও ৬ষ্ট তলায় তল্লাশি চালিয়ে, অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দুইজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী পৌর শহরের প্রাণকেন্দ্র ওয়াবদা মোড় সংলগ্ন কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশ।

অভিযানে ভবনটির তৃতীয় তলার পুলক্লাবের একটি গোপন লকার থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে একই ভবনের ৬ তলায় ভবন মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদের একটি কক্ষ থেকে একটি এয়ারগানসহ কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানকালে কাজী আব্দুল্লাহকে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে তিনি মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তিনি পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই কর্মচারী আকিদুল ইসলাম এবং ভবনের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, কাজী হারুন শপিং কমপ্লেক্স ভবনটি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের ভাই ও আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের মালিকানাধীন। তবে ভবনটি পরিচালনা করেন কাজী হারুন অর রশিদের বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে কাজী হারুন শপিং কমপ্লেক্স থেকে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । এ সময় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

#

ওসমান হাদি লাইফ সাপোর্টে : ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর

#

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

#

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি

#

প্রধান উপদেষ্টার কাছে পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন

#

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

#

হাসপাতালে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান রিজভীর

#

ঈদে নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি যাবেন: ডিএমপি কমিশনার

#

কুড়িগ্রামে কথিত ‘জ্বীনের বাদশা’ জনতার হাতে ধরা, পুলিশের কাছে সোপর্দ

#

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied