কচুয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড ও শীতবস্ত্র বিতরণ

Bortoman Protidin

২ দিন আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬


#

মো: মাসুদ রানা,কচুয়া:

চাঁদপুরের কচুয়া থানার গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক চৌকিদারী প্যারেড থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। ওই প্যারেডে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্যারেডে ওই থানার ১২টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান  করেন। চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দূর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তৎক্ষণাৎ থানাকে অবহিত করা এবং চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ এবং মাদক এর সংবাদ থানাকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান  করেন।  

এছাড়াও সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালন সহ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের নিমিত্তে ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। প্যারেডের  শেষভাগে অফিসার ইনচার্জ কর্তৃক সকল বিট অফিসারদের উপস্থিতিতে  গ্রাম পুলিশের সদস্যদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied