মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জন গ্রেফতার

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি ইয়াবা ট্যাবলেট, ২৬৮.৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৪৫০ গ্রাম ২৬০ পুরিয়া গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে ।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied