এনসিপির সমাবেশস্থলের কাছে সবজিভর্তি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Bortoman Protidin

৮ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার স্থানসংলগ্ন এলাকা থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে রাখা সবজিভর্তি একটি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

আজ বিকেলে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা ও পথসভার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। পুলিশ সূত্রে জানা যায়, সমাবেশস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি ব্যাগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া। গাংনী থানার পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি থানায় নেওয়া হয়।

এনসিপির কর্মসূচিকে ঘিরে আতঙ্ক তৈরি করতে বোমাসদৃশ বস্তু ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে আতঙ্ক তৈরি করতে বোমাসদৃশ বস্তু ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে।

আজ বিকেল পাঁচটায় গাংনী পৌরসভার বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এতে দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ অংশ নেবেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied