ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

Bortoman Protidin

১৫ দিন আগে শনিবার, মার্চ ৭, ২০২৬


#

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ডিবির গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলতে গিয়ে ডিবির একজন কর্মকর্তা জানান, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে, বলে জানান এই কর্মকর্তা।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউয়ের ২৭ দেশের রাষ্ট্রদূতের

#

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

#

মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা

#

আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে

#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় নির্বাচনী দায়িত্বে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

#

‘হ্যাঁ’ ভোটেই গণতন্ত্রের ভিত মজবুত হবে: হাসনাত আবদুল্লাহ

#

গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

Link copied