কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে পরিচালিত হয়।

এসময় নারী পুলিশের সহায়তায় মোসাঃ নুরজাহান বেগম সুমি (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাদিকে হত্যাচেষ্টা, ৪ কারণ দেখিয়ে গ্রেপ্তার হান্নানের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

#

ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

#

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

#

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর

#

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

#

যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

#

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে: তথ্য উপদেষ্টা

Link copied