পেটিসে তেলাপোকা, অতঃপর...

Bortoman Protidin

৩ দিন আগে মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় প্যাটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগে মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য শাহী বেকারি থেকে প্যাটিস কেনার পর তাতে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কর্মকর্তারা দেখতে পান, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অরক্ষিত পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এবং রান্নাঘরে যত্রতত্র তেলাপোকা ঘোরাফেরা করছে।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের দায়ে অতিরিক্ত ৬০ হাজার টাকা, মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় কর্তৃপক্ষ বেকারিকে নিরাপদ খাদ্য প্রস্তুতের নিয়ম মেনে উৎপাদন চালানোর নির্দেশ দেয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করে।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন তদারকি ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

#

ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা

#

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

#

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

#

দলে না রাখায় কোচকে হত্যাচেষ্টা , মাথায় ২০ সেলাই

#

টেকনাফের স্থলমাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত

#

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে: মির্জা ফখরুল

#

রাঙ্গামাটিতে অগ্নিকান্ড, ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

#

সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা জরুরি

#

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

#

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

#

বাংলাদেশের প্রার্থিতাকে যথাযথ বিবেচনার আশ্বাস যুক্তরাজ্যের

#

এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

#

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি করতে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন

#

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

#

খামেনিকে দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান

#

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

#

ভুলবশত তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

Link copied