অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

Bortoman Protidin

২১ দিন আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

কুমিল্লায় অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে কুমিল্লা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর চকবাজার, পুলিশ লাইন সহ বিভিন্ন এলাকার বাজার ও সুপারসপ গুলোতে দিনব‌্যাপী অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল‌্লাহ খোকন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, চকবাজার মার্চেন্ট ব‌্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও  জেলা পুলিশের একটি টিম।

উক্ত অভিযানে ক্রয়ের ভাউচার যাচাই, বিক্রিত মালের বিক্রয়ের তথ‌্য যাচাই এবং মূল‌্য তালিকা প্রদর্শন করা আছে কি না যাচাই করা হয়েছে। 

অভিযানে চকবাজারের মেসার্স হাসেম ট্রেডার্স ভোক্তার সাথে মিথ‌্যা ঘোষণা দিয়ে প্ররোচিত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযানে অন‌্যদেরকে সতর্ক করা হয়েছে ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ২টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ।



global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied