চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার

Bortoman Protidin

২৯ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

কোতয়ালী মডেল থানার  চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার

আজ র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান @ অর্নব (২৭) হত্যা এবং ০৬ জনকে গুলিবিদ্ধ করার মামলার আসামী ১। মোঃ হালিম (৫৫), পিতা- মৃত মনু মিয়া, সাং-শাসনগাছা (মোল্লা বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ২। মোঃ সজল (৩০), পিতা-আব্দুর রশিদ, সাং-শাসনগাছা (দক্ষিণ বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ৩। মোঃ ওমর ফারুক (২৪), পিতা-কালু মিয়া, সাং-শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, ৪। মোঃ বাচ্চু মিয়া (৩৫), পিতা-রাজ্জাক (মিস্ত্রি), সাং শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, ৫। মোঃ ইব্রাহীম (২৫), পিতা- রফিকুল ইসলাম, সাং-বেলাশ্বর, থানা-চান্দিনা, সর্ব জেলা-কুমিল্লাদের’দের গ্রেফতার করতে সক্ষম হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অত্র ঘটনায় নিতহ কলেজ ছাত্র জামিল হাসান @ অর্নব (২৭) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে অর্নাসে অধ্যায়নরত। শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ মার্চ ২০২৪ তরিখ মধ্যমপাড়ার আবুল কাশেমের দলের সঙ্গে মোল্লা বাড়ির ফজলে রাব্বি ও আলাউদ্দিনের দলের সংঘর্ষ এবং গোলাগুলি হয়। ঘটনাস্থলে ০১ নং আসামী ফজলে রাব্বি ও ২ নং আসামী খলিলুর রহমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র পিস্তল দ্বারা গুলি বর্ষন করে এবং অন্যান্য সহযোগীরা ইট-পাটকেল দিয়ে আক্রমন করে। ঘটনার একপর্যায়ে, জামিল হাসান @ অর্নব এর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় এবং মোঃ অনিক (২৮), নাজমুল (২৮), মোঃ দিপু (৩৫), নিশু (২২), মোঃ মোহন (২০) ও রিনা (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর জখম হওয়ায় তাদের কে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জামিল হাসান @ অর্নবকে মৃত ঘোষনা করে এবং বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

বিকটিম মারা যাওয়ার পর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে গুলোতে ব্যাপকভাবে খবর প্রকাশিত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধের কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ০১টি হত্যা মামলা দায়ের করে। র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান @ অর্নব (২৭) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‌্যাব-১১ এর চৌকস আভিযানিক দল ১৭/০৩/২০২৩ ইং তারিখ গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান @ অর্নব (২৭) হত্যা মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ০৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানা, কুমিল্লা বরাবর হস্তান্তর করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া : তথ্য উপদেষ্টা

#

অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৪

#

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

#

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারিরা গ্রেফতার

#

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ : ইসি সানাউল্লাহ

#

সোফায় লুকিয়ে ফেনসিডিল পাচার, মাদককারবারি গ্রেফতার

#

৬১ হাজারের বেশি আর্জেন্টাইনের সই, বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি

#

ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাপ্রধানের সাধুবাদ পেলেন ক্যাপ্টেন আশিক

#

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন : বিটিআরসি

#

কুমিল্লায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied