কুমিল্লায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার ৪৯ তম এজহারভূক্ত আসামী এলাহাবাদ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান  ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার (৬০) গ্রেফতার থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২ টায় দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরস্ত তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়। মে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের পুত্র।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারকে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে ছাব্বির হত্যা মামলার ৪৯ নং এজহার নামীয় আসামী।

গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাউকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মারা যায়। নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্রাজিলের খেলা শেষে অসুস্থ দুই সমর্থক, হাসপাতালে ভর্তি

#

অস্ত্র-হাতবোমাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব -৫

#

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

#

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

#

এইচএসসির ফরম পূরণ শুরু, নির্ধারণ করা হলো ফি

#

এক সপ্তাহের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে: ধর্ম উপদেষ্টা

#

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

#

ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে : খাদ্য উপদেষ্টা

#

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার

#

আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে : নাহিদ

সর্বশেষ

Link copied