ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

Bortoman Protidin

২২ দিন আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬


#

দীর্ঘ ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের ট্রেন চলাচল । ২১ নভেম্বর দুপুর সোয়া ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের বুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালিভাবে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেল লাইনে উঠানোর পর ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো রেলপথের ক্ষতিগ্রস্থ অংশটুকুতে মেরামতে কাজ চলছে।

টাঙ্গাইল রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি ছিল যাত্রীদের মালামাল বহনকারী । দুপুর দুই টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই কিলোমিটার রেলপথ। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied