৪৮ বছর কেটে গেল জেলে নির্দোষ হয়েও, শেষে মুক্ত

Bortoman Protidin

৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬


#

হত্যার অপরাধ না করেও যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি ৪৮ বছর কারাগারে থেকে শেষ পর্যন্ত মুক্ত হয়েছেন। ওকলাহোমার এক বিচারক তাকে নির্দোষ ঘোষণা করেন।যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে দীর্ঘ ভুল সাজার ঘটনা।

কারাগার থেকে মুক্ত হওয়া ওই ব্যক্তির নাম গ্লেন সিমনস। তার বয়স ৭০ বছর। গেল জুলাইয়ে জেলা আদালত দেখতে পান, তার মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়নি। পরে তিনি মুক্তি পেলেন।  

সোমবার কাউন্টি জেলা অ্যাটর্নি বলেন, নতুন ট্রায়ালের জন্য যথেষ্ট প্রমাণ ছিল না। মঙ্গলবার এক আদেশে বিচারক অ্যামি পালুমবো সিমনসকে নির্দোষ ঘোষণা করেন।

ওকলাহোমা কাউন্টি জেলা বিচারচক পালুমবো শুনানিতে বলেন, এই আদালত সুস্পষ্ট এবং দৃঢ়প্রত্যয়ী প্রমাণের মাধ্যমে খুঁজে পেয়েছে যে, যে অপরাধের জন্য সিমনসকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল... তা তিনি করেননি।

বার্তা সংস্থা এপি জানায়, রায়ের পর সিমনস সাংবাদিকদের বলেন, এটি সহনশীলতা ও দৃঢ়তার শিক্ষা।  কেউ আপনাকে বলবে এমনটি ঘটেনি, তা হতে দেবেন না, কারণ এটি সত্যিই ঘটতে পারে।

সিমনস ৪৮ বছর এক মাস ১৮ দিন সাজা ভোগ করেছেন। ১৯৭৪ সালে ওকলাহামা শহরের উপকণ্ঠে এক মদের দোকানে ডাকাতির সময় ক্যারোলিন সু রজার্স নামে এক ব্যক্তির খুনের দায়ে তাকে এ সাজা ভোগ করতে হয়।

সিমনসের বয়স তখন ছিল ২২ বছর। তার সঙ্গে ছিলেন রবার্টস নামে আরেক আসামি। ১৯৭৫ সালে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড হয়।  

মার্কিন সুপ্রিম কোর্টের রুলিংয়ে সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। সিমনস জানান, খুনের সময় তিনি লুসিয়ানায় ছিলেন।  

ন্যাশনাল রেজিস্ট্রি অব এক্সোনারেশনস বলেছে, সিমনস ও রবার্টসকে এক কিশোরীর সাক্ষ্যের কারণে আংশিক দোষী সাব্যস্ত করা হয়েছিল, যার মাথার পেছনে গুলি লেগেছিল। সে পুলিশের সামনে বেশ কয়েকজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে এবং পরে নিজের সাক্ষ্যেই বিরোধিতা করে।২০০৮ সালে রবার্টস প্যারোলে মুক্তি পান।  

ওকলাহোমায় ভুল সাজার শিকার হয়ে কারাভোগ করা ব্যক্তিরা ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৭৫ হাজার ডলার পরিমাণ অর্থ পেতে পারেন।  

সিমনস এখন লিভার ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তহবিল সংগ্রহকারী প্ল্যাটফর্ম এ তথ্য জানিয়েছে। প্ল্যাটফর্মটি তার জীবনধারণ এবং ক্যামোথেরাপির জন্য কয়েক হাজার ডলার তুলে দিয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা

#

শিউলির পৌষ মাস,ঠান্ডায় বিক্রি বেড়েছে খেজুর গুড়ের

#

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

#

বন্দুকধারীর গুলিতে পশ্চিম জেরুজালেমে তিন ইসরায়েলি নিহত

#

দুই প্লেনের সংঘর্ষে জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড

#

পেরুর প্রেসিডেন্টের বাসভবনে রোলেক্স ঘড়ির খোঁজে ৭ ঘণ্টা তল্লাশি!

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

হলুদ অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর

#

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

#

যুক্তরাষ্ট্রে তুষারঝড়-শৈত্যপ্রবাহে ৮৩ জনের মৃত্যু

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied