প্লাস্টিকমুক্ত ফুটপাত করার প্রতিশ্রুতি আবার

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬


#

ফুটপাত জুড়ে থাকা প্লাস্টিক সরানোর ‘প্রতিশ্রুতি’ ফের দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু কবে তা সরবে, তার নির্দিষ্ট কোনও সময়সীমাও বেঁধে দেননি তিনি।

শহরের ফুটপাতে প্লাস্টিকের ব্যবহারের ছবি শুক্রবার সংবাদমাধ্যমে প্রকাশ হতেই কি এই প্রতিশ্রুতি? শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে শহরের একাধিক রাস্তার নাম উল্লেখ করে মেয়র জানান, বিভিন্ন জায়গায় ফুটপাতে প্লাস্টিকের ছাউনি করে মানুষ বিপজ্জনক ভাবে বসবাস করছেন। আগে এ ভাবে গৃহহীন মানুষেরা থাকতেন। তাঁদের জন্য নৈশাবাস করেছেন পুর কর্তৃপক্ষ। তাঁর দাবি, এখন যাঁরা ফুটপাতে থাকেন, তাঁদের অনেকেই বেআইনি লোহার ছাঁটের ব্যবসায়ী। এ বিষয়ে সতর্ক থাকতে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার কথা বলেন ফিরহাদ।

এ দিন মেয়র বলেন, ‘‘গড়িয়াহাট মার্কেটে বড় অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছি আমরা। হকারেরা প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। ফুটপাতে আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না। এক জনের ভুলে অনেক প্রাণ যাতে না যায়, সেটা দেখতে হবে।’’

ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার জন্য পুর কমিশনারকে বলবেন বলেও জানান মেয়র। তাঁর সংযোজন, ফুটপাতে কেউ কোনও সামগ্রী রাখলে তা তুলে নেওয়া হবে। ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। যা শুনে বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ বলেন, ‘‘কয়েক বছর আগে গড়িয়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে মেয়র একই কথা বলে আসছেন। একই ঢাক পেটাচ্ছেন পুর কর্তৃপক্ষ। কিন্তু সারা শহরের ফুটপাত কবে থেকে প্লাস্টিকমুক্ত হবে, সে বিষয়ে কিছুই বলছেন না মেয়র। আসলে সবটাই ভোটব্যাঙ্ক। ভোট ধরে রাখতে সারা শহরের ফুটপাত কখনওই প্লাস্টিকমুক্ত হবে না।’


সূত্র : আনন্দবাজার অনলাইন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

#

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

#

মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

#

বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

#

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়নদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

#

মধ্যপ্রদেশে তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক

#

রোমানিয়া-বুলগেরিয়া যুক্ত হল শেনজেন জোনে

#

বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ ,ঝড়ে বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেন

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied