মাঝ আকাশে ১৫৩ যাত্রী নিয়ে ঘুমিয়ে পড়েন বিমানের দুই পাইলট, তারপর..

Bortoman Protidin

১১ দিন আগে রবিবার, মার্চ ২২, ২০২৬


#

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি রাজ্যের কেন্দারি থেকে রাজধানী জাকার্তাগামী বাটিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই পাইলটের বিরুদ্ধে মাঝ আকোশে ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ সময় বিমানটিতে ১৫৩ যাত্রী আরোহণ করছিলেন। এ ঘটনায় তদন্তে নেমেছে দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং দুজন পাইলটকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জানুয়ারি বাটিক এয়ারের ফ্লাইট বিটিকে৬৭২৩ এয়ার বাস এ৩২০ পাইলট এবং কো-পাইলট দুজনই ফ্লাইট চলাকালীন প্রায় ২৮ মিনিট ঘুমিয়ে থাকেন। এর ফলে উড়োজাহাজটি তার নির্দিষ্ট যাত্রাপথে থাকতে ব্যর্থ হয় বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট সেফটি কমিটি (কেএনকেটি)।

বিবিসি বলছে, এ ঘটনায় ফ্লাইটের চার ক্রু ও ১৫৩ যাত্রীর কেউই আহত হননি এবং বিমানটির কোনো ক্ষতি হয়নি। প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট উড়ান শেষে সফলভাবেই জাকার্তায় অবতরণ করে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, ৩২ বছর বয়সি পাইলট তার সহ-পাইলটকে উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পরে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলেছিলেন এবং জানিয়েছিলেন তার বিশ্রাম নেওয়া দরকার, কারণ গত রাতে তার নবজাতক যমজ সন্তানের যত্ন নিতে সাহায্য করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ২৮ বছর বয়সি কো-পাইলট সম্মত হয়েছেন। কিন্তু কো-পাইলটও অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েন।

জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের শেষ রেকর্ড করা ট্রান্সমিশনের পরে বিমানের ককপিটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু কোনো সাড়া পায়নি। দীর্ঘ ২৮ মিনিট পর হঠাৎ পাইলট জেগে ওঠেন এবং দেখতে পান তার কো-পাইলটও ঘুমিয়ে পড়েছে। তিনি আরও দেখতে পেলেন, বিমানটি নির্দিষ্ট পথ থেকে কিছুটা সরে গেছে। এরপরই কো-পাইলটকে ডেকে তোলেন এবং বিমানের নিয়ন্ত্রণ নেন। নির্ধারিত সময়ের কয়েক মিনিট দেরিতে জাকার্তায় নিরাপদে অবতরণ করেন।

ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্টের প্রধান এম ক্রিস্টি এন্দাহ মুর্নি এই ঘটনার জন্য বাটিক এয়ারকে কঠোর তিরস্কার করেছেন এবং তাদের ক্রুদের বিশ্রামের সময়ের বিষয়ে আরও মনোযোগ দেওয়া উচিত।

এদিকে বাটিক এয়ার বলেছে, তারা পর্যাপ্ত বিশ্রাম নীতির সঙ্গে কাজ করে এবং তারা সমস্ত নিরাপত্তা সুপারিশ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০১৯ সালেও বাটিক এয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে পাইলট অজ্ঞান হয়ে যাওয়ার পরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied