২ কেজি আইসসহ নৌকা উদ্ধার, আটক ৩

Bortoman Protidin

১১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১টি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে মোঃ সৈয়দ আলম (২৪), মৃত নাগু মিয়ার ছেলে মোঃ সমাছুল আলম (৪০) ও নূর কামালের ছেলে মোঃ আক্তার কামাল (২০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার (৫মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মুন্ডারডেইল এলাকায় যায়।  কিছুক্ষণ পর একটি সন্দেহভাজন সাম্পান নৌকাকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত নৌকা ঘুরিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যায়। এ সময় বিজিবি টহলদল দুটি সাম্পান নৌকা নিয়ে চোরাকারবারীদের নৌকার পিছনে ধাওয়া করে। মুন্ডারডেইল ঘাট থেকে আনুমানিক ৩ কিলোমিটার সাগরের মধ্যে নৌকাটিকে আটক করা হয়। টহলদল নৌকায় অবস্থানরত তিনজন চোরাকারবারীকে আটক করে। তাদের নৌকার পাটাতনের নিচে ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।  

তিনি আরো বলেন, আটক আসামিদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

#

এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

#

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

#

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের পরিচিতি

#

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

#

মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার : ড. ইউনূস

#

গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

#

চৌদ্দগ্রামে পৃথক স্থানে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শি’শুর

#

এক নজরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ কে কোন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত হলেন

#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied