সুইডেনের রাজকন্যা এখন খুলনার কয়রায়

Bortoman Protidin

২৯ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়া এখন অবস্থান করছেন খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ।

 আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টায় তি‌নি ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে করা হেলিপ্যাডে অবতরণ ক‌রেন।

জানা যায়, তি‌নি পর্যায়ক্রমে ম‌হেশ্বরীপুর ইউ‌ন্নি প‌রিষদ, মহারাজপুর ইউনিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অ‌ফিসসহ ছয়টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। সেখানে করা হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুইটি এলাকা পরিদর্শন করবেন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করবেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষ্যে ৫০০ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখবেন রাজকন্যা ভিক্টোরিয়া। সেইসঙ্গে লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজে দেখবেন। এছাড়া মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন রাজকন্যা ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied