এক টাকার ইফতার পণ্যে ক্রেতারা খুশি

Bortoman Protidin

৪ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

বরিশালে এক টাকায় ইফতার পণ্য পেয়ে খুশি রোজদারসহ ক্রেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে খাবার হোটেল চালান রবিউল ইসলাম মিঠু ও মো. নুরুল ইসলাম সম্রাট। দুই বন্ধুর ওই হোটেলে সারা বছর ভাতের পাশাপাশি তৈরি হয় আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সবজির বড়া, কুমড়ো বড়ার মতো নানা পদ। নাস্তার এ পদগুলোর দামও দেশের অন্যান্য হোটেল বা রেস্টুরেন্টের মতোই। কিন্তু এবার রোজায় ওই দুই উদ্যোক্তা নিয়েছেন অভিনব এক উদ্যোগ। বছর জুড়ে যেসব পদ তারা ৫ থেকে ১০ টাকায় বিক্রি করেছেন রোজা উপলক্ষে সেগুলোর দাম রাখছেন মাত্র এক টাকা করে!

আর এই দুই বন্ধুর এমন উদ্যোগে হাসি ফুটেছে নগরের খেটে খাওয়া মানুষের মুখে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কম টাকায় ইফতার সামগ্রী কেনা যেখানে অকল্পনীয় বিষয়, সেখানে মিঠু ও সম্রাটের দোকানে বিকেল ৩টা থেকেই কেনাকাটা করছেন।

রবিউল ইসলাম মিঠু জানান, রমজান মাস এলেই দেশের অসাধু ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেন। এ সময় গরিব-মধ্যবিত্তদের কেনাকাটা করা অনেক কষ্ট হয়। তাই আমরা চিন্তা করেছি কীভাবে সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা থেকে রমজান মাসে আমরা ১ টাকায় ইফতারের পদ বিক্রি করার চিন্তা করি।

তিনি বলেন, আমার অনেক ভাই, বন্ধুরা আছেন তারা আমাকে সহযোগিতা করছেন। না হলে এত কম টাকায় বিক্রি করা সম্ভব হতো না। এদের মধ্যে অনেকেই দোকানে কাজ করে সহযোগিতা করছে। ২০২৩ সালে এ উদ্যোগ শুরু করেছি। সে সময় মানুষের বেশ ভালো সাড়া পেয়েছি। হয়তো এবারও পাব। গত বছর দেখেছি বিকেল ৫টার আগেই আমাদের বেচা-বিক্রি শেষ হয়ে যেত। এবারও দোকানের সামনে ভিড় জমতে শুরু করেছে। হয়তো মানুষের সাড়া পাব।

অপর উদ্যোক্তা মো. নুরুল ইসলাম সম্রাট বলেন, চারদিকে যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে সবার খারাপ অবস্থা। তাই আমার বন্ধু রবিউল রমজান মাসে সবাইকে একটু স্বস্তি দেওয়ার জন্য এ উদ্যোগ নিয়েছে। আমরা ১২ মাস ধরেই তো ব্যবসা করি, রমজান মাসে একটু কম ব্যবসা করে মানুষের পাশে দাঁড়াতে চাই।

ইফতার সামগ্রী কিনতে আসা আল আমিন বলেন, এখনকার বাজারে ১ টাকায় ইফতারের পদ পাওয়া এটা আসলেই অকল্পনীয় ব্যাপার। তাই খুশিতে আজ এখানে কেনাকাটা করছি। আসলেই উদ্যোগটা দারুণ। যারা অল্প পয়সায় ইফতার কিনতে চায় তারা এখন থেকে অনায়াসে কিনতে পারে।

রিকশাচালক মানিক বলেন, এ দোকানটা না থাকলে ইফতার কিনে খাওয়ার সাহস পাইতাম না। এ ভাইগো অনেক ধন্যবাদ।

এক টাকার মধ্যে ইফতারির ৭টি আইটেম পাওয়া যায়। এর মধ্যে- আলুর চপ,  পেঁয়াজু বড়া, বেগুনি, সবজির বড়া, কুমড়োর বড়া, শিমের চপ, কলার চপ। এর বাইরে ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যায়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাইউস্টে মহান বিজয় দিবস উদযাপন

#

পাইলট-কেবিন ক্রুদের রোজা না রাখার পরামর্শ পাকিস্তানে

#

রাষ্ট্র সংস্কারে আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

#

থার্টি ফাস্ট উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন

#

উপজেলা পর্যায়ে আজ থেকে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

#

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

কাউখালীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#

ভেজাল খাদ্যদ্রব্য-নকল তার-প্রসাধনী বিক্রি, সাত প্রতিষ্ঠানের ৪৭ লাখ টাকা জরিমানা

#

সেঞ্চুরি করে সৌম্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে

#

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied