২৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিসি-২ এর  অভিযানে ২৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান  জব্দ।

১৮ মার্চ ২০২৪ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া সুজাতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী সুপন বড়ুয়া (৩০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২৮ কেজি গাঁজা ও ০১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। সুপন বড়ুয়া (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ফতেহপুর গ্রামের মৃত দুলাল বড়ুয়া এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

#

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

#

চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

#

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

#

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

#

কুমিল্লায় মিয়ামী এয়ারকন বাসে রড-বাঁশ দিয়ে পিটিয়ে যাত্রীদের মাথা ফাটালেন বাস চালক

#

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

#

রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা'টা পড়ে দুই নারী নি'হ'ত

#

জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

Link copied