ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Bortoman Protidin

১৪ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬


#

টানা প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(৮ এপ্রিল)এর আগে সোমবার  রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের পেছনের চার নম্বর বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়ে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্তত এক কিলোমিটার আপলাইন। তবে ডাউনলাইনেও নির্ধারিত সময়ের চেয়ে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

পরে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পাশে থাকা ডাউনলাইন দিয়ে বিকল্প পন্থায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয় বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেনের পেছনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার কয়েক মিনিটের মাথায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস পৈরতলা এলাকার পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া উদ্ধারকারী রিলিফ ট্রেনের লোকোসেড ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন তারা। সকাল পৌনে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ করেন। এর পরই আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪৯৫ টাকায় বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

#

ঢাকা-রাজশাহী রুটে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মধুমতী এক্সপ্রেস

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা

#

আপিল বিভাগের রেজিস্ট্রারকে কুমিল্লায় বদলি

#

জনসম্পৃক্ততা বিঘ্নিত না করে ভিভিআইপিদের নিরাপত্তা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

#

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

#

স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

প্রধান উপদেষ্টার কাছে পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন

সর্বশেষ

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Link copied