গাঁজাসহ গাজীপুরে কারারক্ষী গ্রেপ্তার

Bortoman Protidin

১৫ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

 প্রায় এক কেজি গাঁজাসহ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা (২৭) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩/৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিল। এ সময় অন্যান্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৩/৪ পোটলা গাঁজা উদ্ধার করে। একপর্যায়ে তার ব্যারাকে তল্লাশি করে তার ব্যবহৃত একটি টাংকের ভেতর থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারা বিধি আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

Link copied