স্ত্রীকে মুখে ছ্যাঁকা দিয়ে পায়ের রগ কেটে দিলেন স্বামী

Bortoman Protidin

২৭ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬


#

গাইবান্ধার সাদুল্লাপুরে দাম্পত্য কলহের জেরে শারমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর মুখে গরম রডের ছ্যাঁকা ও কাঁচি দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আলমগীর হোসেনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এরা আগে গত সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন একই গ্রামের সাদা মিয়ার ছেলে এবং পেশায় তিনি হাটে ছাগল কেনাবেচা করেন।

স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে শারমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আলমগীর। বিয়ের পর থেকেই সামান্য কথাকাটাকাটিতেই স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। এরই জেরে সোমবার সকালে আলমগীর প্রথমে লোহার রড আগুনে গরম করে স্ত্রীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এরপর কাঁচি দিয়ে শারমিনের বাঁ পায়ের রগ কেটে দেয়। এতে প্রচণ্ড রক্তক্ষরণে শারমিন অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় প্রতিবেশীরা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শারমিনের মা সুফিয়া বেগম বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করে আসছে আলমগীর। আজকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমন নৃশংস নির্যাতন করেছে। সংসারে স্ত্রী-সন্তানের দেখভাল করে না আলমগীর। নির্যাতনের পর মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশী ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুপুর বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে। বিশেষ করে পায়ের রগ কাটার কারণে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে শকের মধ্যে রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গত সোমবার রাতে শারমিন আক্তারের মা সুফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সেটি তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

#

বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

#

লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে ৯ জন গ্রেফতার

#

এবার আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিতে যাচ্ছে কুমিল্লা সরকারি কলেজ

#

কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল

#

বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭৭৯ টাকার ঋণ অনুমোদন

#

সাড়ে ৩ কেজি স্বর্ণসহ শাহজালালে যাত্রী আটক

#

'মানবতার ফেরিওয়ালা' ইবিট লিও ইজতেমায়

#

বান্দরবানে তিন উপজেলায় যান চলাচল বন্ধ

#

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষের আহত ২০

Link copied