দলে না রাখায় কোচকে হত্যাচেষ্টা , মাথায় ২০ সেলাই

Bortoman Protidin

১৭ দিন আগে সোমবার, এপ্রিল ২৭, ২০২৬


#

দলে না রাখায় কোচের ওপর হামলার অভিযোগ উঠেছে ভারতীয় তিন ক্রিকেটারের বিরুদ্ধে। মাথায় গুরুতর আঘাত এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে কোচ এস ভেঙ্কটারামনের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পুদুচ্চেরি (সিএপি) অনূর্ধ্ব-১৯ দলের কোচ তিনি। শেষ খবর, অভিযুক্ত ক্রিকেটারদের খুঁজছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই ক্রিকেটাররা চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফির দল থেকে বাদ পড়ে ক্ষুদ্ধ হয়ে আক্রমণ করেন। মাথায় গুরুতর আঘাতের পর ২০টি সেলাই লেগেছে কোচের। গভীর ক্ষত হয়েছে কাঁধে। গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটের ভেতর ঘটে হামলা। স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সেদারাপেট থানার উপ-পরিদর্শক এস. রাজেশ বলেছেন, ‘ভেঙ্কটারামনের কপালে ২০টি সেলাই দেয়া হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটাররা পালিয়ে গেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।ভেঙ্কটারামন আক্রমণকারী তিন স্থানীয় খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। কার্তিকেয়ন জয়সুন্দরম, প্রথম শ্রেণির খেলোয়াড় এ. অরবিন্দরাজ ও এস. সন্থোষ কুমারন। তিনজনকে উসকানির অভিযোগে তিনি পুদুচ্চেরি ক্রিকেটার ফোরামের সচিব জি. চন্দ্রনকেও দায়ী করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

#

৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন মা

#

রেকর্ড গতিতে বিক্রি শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট, সময় লেগেছে মাত্র ছয় মিনিট

#

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

#

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

#

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রো রেল

#

রাজধানী ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক শুরু

#

‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব

সর্বশেষ

#

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

#

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

#

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

#

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

#

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

#

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

Link copied