সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৬

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬


#

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী “মহিবুল হাসান চৌধুরী নওফেলের” বাসায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন বলে একজন ‘জুলাই যোদ্ধার’ একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে আধাঘণ্টারও বেশী সময় ধরে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে নওফেলের বাসায় এ অভিযান চলে, যেটি সাবেক মেয়র প্রয়াত “এবিএম মহিউদ্দিন চৌধুরীর” বাসভবন হিসেবে পরিচিত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) “ মোহাম্মদ সোলাইমান” জানান, আজ  বুধবার ( ১২ নভেম্বর )দুপুরে ফেসবুকে একজন ‘জুলাই যোদ্ধার’ দেয়া একটি স্ট্যাটাস তাদের নজরে আসে। সেখানে উল্লেখ ছিল, “মহিবুল হাসান চৌধুরী নওফেলের” বাসায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে মিটিং করছেন ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে। স্ট্যাটাস দেয়ার পর আরও কয়েকজন জুলাই যোদ্ধা ওসিকে ফোনেও বিষয়টি অবহিত করেন। তখন (ওসি) বিষয়টি সিএমপির ঊর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেন এবং নির্দেশনা পেয়ে অভিযান শুরু করেন।

(ওসি) বলেন, ‘ওই বাসায় এখন পরিবারের সদস্য কেউ থাকে না। ৭ জনকে পেয়েছি, যারা নিজেদের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের আমরা আটক করে থানায় নিয়ে এসেছি।’ তবে নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে সভা করার খবরটি ‘গুজব’ ছিল বলে জানান (ওসি)  “ মোহাম্মদ সোলাইমান”।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পাহাড়-হ্রদের জলছবিতে সিসিএন শিক্ষা পরিবারের মিলনমেলা: এক অবিস্মরণীয় আনন্দভ্রমণ

#

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

#

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব : জামায়াত আমির

#

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : ফরিদা আখতার

#

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

#

একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

#

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

#

আজ ঈদের মতো উৎসব চলছে: প্রধান উপদেষ্টা

#

কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

#

আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ : সিইসি

Link copied