১৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, নভেম্বর ১৪, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার।

শনিবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনাগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ পাভেল মিয়া (৩০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর কাছ হতে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ পাভেল মিয়া (৩০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত আবাদ মিয়া এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল

#

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

#

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

#

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

#

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

#

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

#

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

#

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

#

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

#

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

Link copied