সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফিরোজ আহমেদ

Bartoman Protidin

২৯ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

মুকুল বসু , ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার সদর ইউনিয়নের (সাবেক বোয়ালমারী উপজেলা) বঙ্গেশ্বরদী-ভাটদি গ্রামে অবস্থিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ মিলে ফিরোজ আহমেদকে সভাপতি মনোনীত করেন। ফিরোজ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার বড় ভাই।

এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার সমর্থিত প্যানেল বিজয়ী হয়। আর মো. খায়ের মিয়ার বড় ভাই হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ হন দাতা সদস্য। ওই নির্বাচনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হন। দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন বিপ্লব সরকার (১৮২ ভোট), কমল কুমার সোম (১৭৫), বিকাশ কুমার রায় (১৬৭) এবং রবিউল সরদার (১৬০)। আর সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসনে আরা পারভীন (১৮৫)। ৪৪২ ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্ত কুমার শীল ও দাউদ হোসেন মিয়া শিক্ষক প্রতিনিধি ও মর্জিনা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ইউনিয়নের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ইকবাল হাসান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্যা বলেন, মঙ্গলবার নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার নির্বাচিতরা হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

#

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সূচিতে আবারও পরিবর্তন

#

বোয়ালমারীতে মহিলা কলেজের অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপ

#

কারামুক্ত হয়ে (জবি) নিজ বিভাগে পরীক্ষা দিলেন খাদিজা

#

তাপদাহের কারণে আগামীকাল ৫ জেলায় স্কুল-কলেজ বন্ধ, খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

#

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

#

শিক্ষাখাতে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে: প্রধান উপদেষ্টা

#

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

#

পাস করেনি ৪২ প্রতিষ্ঠানের কেউ

সর্বশেষ

#

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে

#

এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

#

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী

#

শিক্ষা মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত: শিক্ষামন্ত্রী

#

আ ন ম এহসানুল হক মিলন দায়িত্ব পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের

#

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে মাদ্রাসা

#

জানা গেল এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি

#

রোজা উপলক্ষে স্কুল খোলা-বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা

#

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%

Link copied