কারামুক্ত হয়ে (জবি) নিজ বিভাগে পরীক্ষা দিলেন খাদিজা

Bortoman Protidin

২৫ দিন আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬


#

কারামুক্ত হয়ে নিজ বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষা দিয়েছেন খাদিজাতুল কুবরা। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

(২০ নভেম্বর) সোমবার সকাল ৯টায় খাদিজা কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে জবিতে সেমিস্টার ফাইনাল দিতে আসেন। সকাল ১০টায় তার পরীক্ষা শুরু হয়। গ্রেপ্তার হওয়ার এক বছর দুই মাস ২৩ দিন পর মুক্ত হন তিনি।

খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, সকালে আমরা কারাগারে যাই। তারপর সকাল ৯টায় খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু আজ থেকে এজন্যই খুব সকালে আসি। খাদিজা সকাল সাড়ে ১১টায় পরীক্ষার হলে প্রবেশ করেন।

এর আগে ১৬ নভেম্বর জামিন পান খাদিজা। জামিনের আদেশ রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। কিন্তু রোববার দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাকে ছাড়াই ফিরে যায় স্বজনরা। বৃহস্পতিবার খাদিজার নামে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। 

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার নামে ২০২০ সালের ১১ ১৯ অক্টোবর কলাবাগান নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। গত ১১ মাস ধরে তিনি কারাগারে। ইতোমধ্যে দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

২৫ বছরের কর্মজীবনে এক দিনও ছুটি নেননি শিক্ষক জয়নাল আবেদিন

#

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

#

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ দিলেন

#

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

#

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

#

তাপদাহের কারণে আগামীকাল ৫ জেলায় স্কুল-কলেজ বন্ধ, খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

#

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

#

শিক্ষাবর্ষ শুরুতে বিতরণ হবে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

#

জনপ্রিয় দম্পতি পৃথকভাবে পেলেন বর্ষসেরার পুরস্কার

Link copied