শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

Bortoman Protidin

২৫ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬


#

যশোরের শার্শায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৯০ হাজার টাকা জুয়া খেলার সারঞ্জামসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শার্শার নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জুয়াড়ি হলেন, শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের হাবিবুর রহমান ওরফে বিদ্যুৎ মেম্বার (৫২), নুর ইসলাম (৫০), মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ইসলামপুর গ্রামের আব্দুল আজিজ (৫২), মহিউদ্দীন সরদার (৪২), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজ পাড়ার জাহিদুল হোসেন (৪৯) একই থানার কৃত্তিপুর গ্রামের ইকবল হোসেন (৪৫)

 

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলাম এর ফাঁকা দোকান ঘরের মধ্যে বিদ্যুৎ মেম্বারের নেতৃত্বে একদল জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মেম্বরসহ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় ওই আসর থেকে নগদ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আট জুয়াড়ির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান

#

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

#

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

#

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

#

লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান

#

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

#

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

#

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

#

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

#

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

Link copied