পরাজয়ের ধুলোয় ঢেকে যাচ্ছে নোয়াখালী

Bortoman Protidin

৬ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬


#

বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস যেন হারের বৃত্তেই আটকে আছে। সোমবার (৫ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল দলটি।

মাত্র ৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ১ রানে পারভেজ হোসেন ইমন ফিরে যান। তবে এরপর দ্বিতীয় উইকেটে দৃঢ় প্রতিরোধ গড়েন তৌফিক খান ও জাকির হাসান। তাদের ৫৩ রানের জুটিতে সহজ জয়ের পথে এগোয় সিলেট।

১৮ বলে ৩২ রান করে তৌফিক খান আউট হন জহির খানের বলে। একই বোলারের শিকার হন আফিফ হোসেনও। পরে জাকির হাসানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন জহির। ২৩ বলে ২৪ রান করেন জাকির।

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী শান্তভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে সিলেট টাইটান্স বিপিএলে তাদের তৃতীয় জয় নিশ্চিত করে।

এর আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নাসুম আহমেদের ঘূর্ণির সামনে পুরোপুরি নড়বড়ে হয়ে পড়ে। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। তার বিধ্বংসী বোলিংয়ে নোয়াখালী গুটিয়ে যায় অল্প রানে।

নোয়াখালীর পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদ বিবরণী প্রকাশ

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি

#

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

#

নির্বাচনে বিশৃঙ্খলা রুখতে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

#

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

#

এবার নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

Link copied