লক্ষ্মীপুরে আকিজ বিড়ির প্রতিনিধির উপর হামলায় ঘটনায় আটক ১

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#


লক্ষ্মীপুরের রামগতিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের লগো নকল করে এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। নকল আকিজ বিড়ি বিক্রির সময় আকিজ বিড়ির প্রতিনিধির হাতে ধরা পড়লে প্রতিবাদ করায় প্রতারক চক্রের হামলার শিকার হয় কোম্পানির জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এঘটনায় অভিযুক্ত শাহাজান নামের এক নকল বিড়ি বিক্রিয়কারীকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।

হামলার ঘটনায় প্রতিকার চেয়ে রামগতিতে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রবিবার বিকালে রাম দয়াল বাজারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাহান, খালেক, জসীম সহ একটি চক্র দীর্ঘদিন থেকে নকল বিড়ি বিক্রি করে আসছে। বিষয়টি আকিজ গ্রুপের আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের নজরে আসলে সে প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি দুপুরে প্রতারক চক্র তার হামলায়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তারা আরো বলেন, সরকার বিড়ি থেকে ব্যাপক রাজস্ব পাচ্ছেন। কিন্তু একটি প্রতারক চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি করছে। এছাড়া আমাদের একজন কর্মকর্তার উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করি।

এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied