রোজায় যা করবেন স্বাস্থ্য ভালো রাখতে

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

আজ দিন বাদে কাল থেকে রোজা শুরু। পবিত্র এ মাসে মুসলিম উম্মাহ সেহরির পর থেকে ইফতারের সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।এ সময় খাবার গ্রহণের সময়সূচিতেও পরিবর্তন আসে।

সেহরিতে ভরপেট খাওয়া দাওয়ার পর সারাদিন সিয়াম পালনের পর ইফতার পর্বে কি কি খাওয়া উচিৎ বা কোন ধরনের খাবার স্বাস্থ্যপযোগী তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে এ বিষয়ে গুরুত্ব দেওয়া খুব জরুরি।

অভ্যাসের বৈচিত্র্য থাকলেও সুস্থতার জন্য প্রত্যেকেরই মোটামুটি ক্যালরির মান বজায় রাখা উচিত। চলুন তবে জেনে নেয়া যাক রমজানে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে-  

গরমে রোজা হলে শরীরে পানিশূন্যতার ঝুঁকি থাকে বিশেষ করে যাদের চাকরি বা কাজের জন্য বাইরে রোদে যেতে হয় তাদের ঝুঁকি বেশি। তাই ইফতার ও পরবর্তী সময়ে প্রচুর পানি পান করা উচিত। বেশি চিনিযুক্ত পানীয় বা প্রক্রিয়াজাত ফলের রস না খেয়ে বরং এ সময় লেবু পানি, ডাবের পানি এবং বাড়িতে তৈরি ফলের রস পান করা ভালো। রসালো ফলমূল, শসা, টমেটো ইত্যাদি পানিযুক্ত সবজিও শরীরের পানিশূন্যতা পূরণ করবে।

ইফতারে প্রচলিত পেয়াঁজু, ছোলা, ঘুগনি, চপ, কাবাব, বেগুনি ইত্যাদি বেশির ভাগ খাবারই তেলে ভাজা এবং অতি ক্যালরিযুক্ত। রোজা রেখে এইসব খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই খাবারে যত কম তেল ব্যবহার করা যায় তত ভালো। তেল এড়ানোর জন্য ভাজা ছোলা বুট না খেয়ে সেদ্ধ বা পানিতে ভেজানো কাঁচা ছোলা খেতে পারেন। ভাজা খাবারের বদলে মাঝে মাঝে চিড়া দই, সেদ্ধ নুডলস বা পাস্তা, নরম খিচুড়ি, ওটমিল ইত্যাদি খেতে পারেন। আর বেশি করে তাজা ফলমূল খান। রোজা ভেঙে ইফতারে হঠাৎ করে খুব বেশি খাবার গ্রহণ করা ঠিক নয়। কিছু খাবার খেয়ে বিরতি নিয়ে আবার খান। মনে রাখবেন ইফতার হওয়া উচিত সকালের নাশতার মতো।

সেহরি না খেয়ে রোজা রাখার অভ্যাস মোটেও ভালো নয়। শেষ রাতে শর্করা বা ভাত-রুটির সঙ্গে আমিষ (মাছ-মাংস বা ডিম) খাবেন। এ সময় পূর্ণ আহার করবেন। দুধও খেতে পারেন। এটা হবে আপনার দিনের প্রধান খাবার, অনেকটা মধ্যাহ্নভোজের মতো।

এ ছাড়া দিনের প্রথম খাবার পুষ্টিকর রাখতে পারেন। ইফতারে অতিরিক্ত খাবার না গ্রহণ করাও ভালো। খাওয়ার ভারসাম্য বজায় রাখতে গুরুত্ব দিন। ব্যায়ামের সময় নির্ধারণ করে শক্তি ও স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন। সর্বোপরি আপনি কী চান তা মাথায় রাখুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি যোগের সব প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

#

কুমিল্লায় রাত পোহালেই ভোট উৎসব প্রস্তুত -উৎসবের সাথে আছে শঙ্কাও

#

নাইমের দাম কোটি ছাড়াল,অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

#

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নুসরাত ফারিয়া

#

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

#

বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

#

আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী সজীবের

#

মেঘনার শীর্ষ নৌ-ডাকাত কালাম অস্ত্রসহ গ্রেপ্তার

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied