প্রাণ হারালেন মেডিকেল শিক্ষার্থী

Bortoman Protidin

১২ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬


#

বরিশালে সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ শুভ। তৌফিক আহম্মেদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের ছাত্র। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

২৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও ৩ যাত্রী। এই ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে মাগুরা সদরের বাসিন্দা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেছেন, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী শুভর মৃত্যু হয়। আহত হন আরও ৩ যাত্রী।

এই বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়জুল করিম জানান, ঘটনার পরপরই ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied