রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬


#

রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে পরিদর্শনে যান। এরপর আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমের স্বাদ নেন এবং মুগ্ধ হয়ে বলেন, ‘সেরা আমের স্বাদ নিতে রাজশাহীতে এসেছি। এখানকার আম অসাধারণ।’

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘এখানে বেশি পরিমাণে কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ রফতানি এবং সারা বছর আম পেতে হিমায়িত আম সবচেয়ে উপযোগী।’

রাষ্ট্রদূত ব্রেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায় তবে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব নয়। এর আগে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন এবং ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied