যশোর-বেনাপোল মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : আহত ২

Bortoman Protidin

১০ দিন আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬


#

বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৪টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী।


প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে । মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি মামলা করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

#

৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

#

মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

#

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

Link copied