হোয়াটসঅ্যাপ যে সুবিধা বছরের শুরুতেই বন্ধ করলো

Bortoman Protidin

৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বছরের পর বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে বড় অবদান রেখেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য এতদিন যে ফ্রি স্টোরেজ পেয়ে আসছিলেন তা আর পাবেন না।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হর্তাকর্তা গুগল। প্রতি জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ১৫জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে সংস্থা। যার মধ্যে থাকে গুগল ফটোস, জি-মেইলসহ অন্যান্য গুগল অ্যাপ্লিকেশন। এবার সেই তালিকায় যোগ হবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। এতদিন ওই ১৫জিবি স্টোরেজ ব্যবহার না করেই ব্যাকআপ করা যেত হোয়াটসঅ্যাপে চ্যাট। এই বছর থেকে তা বদলে যেতে চলেছে। 

হোয়াটসঅ্যাপ ব্যাকআপ ও গুগল ড্রাইভের স্টোরেজে গোনা হবে। আর হোয়াটসঅ্যাপে চ্যাট, ছবি-ভিডিও মিলে স্টোরেজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। ফলে ব্যাকআপের ফলে গুগল ড্রাইভের ফ্রি স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

গুগল ড্রাইভের স্টোরেজ শেষ হয়ে গেলে গুগল ওয়ান সাবস্ক্রিপশনের মাধ্যমে আলাদা করে স্টোরেজ ভাড়া নিতে হবে ব্যবহারকারীদের। তবে স্টোরেজ বাঁচানোর উপায় আছে। জেনে নিন-

* এজন্য প্রথমে চলে যান হোয়াটসঅ্যাপে। সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন।

* তারপর ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ অপশনে ট্যাপ করুন।

* এবার প্রথমেই ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে ক্লিক করুন।

* এখানে দেখতে পাবেন কোন ফাইল, কোন চ্যাটের পেছনে সবচেয়ে বেশি স্টোরেজ খরচ হয়েছে। প্রয়োজন অনুসারে সেই স্টোরেজ চালু করতে পারবেন।

* এবার যে কোনো একটি চ্যাটে ক্লিক করুন।

* সেখানে কোন কোন ছবি এবং ভিডিও ডিলিট করতে চান সিলেক্ট করে নিন।

* সেখানেই ডিলিট অপশনে ট্যাপ করে মুছে ফেলতে পারেন।

* এভাবে অনেকটা স্টোরেজ বাঁচাতে পারবেন।

* এছাড়াও এক্সটার্নাল কার্ডের মাধ্যমে সেই ডাটা বা ছবি ট্রান্সফারও করে নিতে পারেন।

* এভাবে ছবিগুলো ডিলিটও করতে হবে না এবং গুগল ড্রাইভের স্টোরেজও খরচ হবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ২৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো ডিবি পুলিশ

#

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

#

আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্য আহত

#

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

#

৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

#

ইরানে ভিসা-ফ্রি সুবিধা ২৮ দেশের নাগরিকদের, নেই বাংলাদেশ

#

আসন্ন নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

#

আগামীকাল কুমিল্লায় এনসিপির জুলাই পদযাত্রা

#

জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদান করলো কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম

#

উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়নদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

Link copied