মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে আহ্বান সৌদির

Bortoman Protidin

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬


#

সাধারণ নাগরিকদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। গতকাল রোববার এ আহ্বান জানানো হয়।

তারা বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন।

যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied