মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

Bortoman Protidin

১৬ দিন আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬


#

মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের ব্যক্তিগত বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে হঠাৎ বাসার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া দেখা মাত্রই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

সংবাদকর্মীরা ক্ষয়ক্ষতির চিত্র ধারণ করতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলরা তাদের বাইরে যেতে বলেন।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, আমি বাসায় একা ছিলাম। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাসায় এসে দেখি আগুন লাগছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ফায়ার ইউনিট কাজ করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

#

সৌদির মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২৯ সেনা আহত

#

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

#

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

#

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ

#

আগের পোশাকে পুলিশকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

অস্ত্রের মুখে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

#

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

#

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

Link copied