২৪২ ক্যান বিয়ারসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৫

Bortoman Protidin

৫ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব। 

অভিযানে ২৪২ ক্যান বিয়ারসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার নুরুল সালামের ছেলে মোহাম্মদ আলম (২৯)।

কক্সবাজার র‌্যাব-১৫, এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।

 

তিনি জানান, গতকাল রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার জনৈক নুরুল আলমের বসত ঘরের ভেতর মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিপুল পরিমাণ ক্যান বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা তিনটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করে এবং অপর একজন ব্যক্তি মাদকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক মাদক কারবারীর দেহ ও তার বসত ঘর তল্লাশি করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে  সর্বমোট ২৪২ ক্যান বিয়ার  উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,উদ্ধার বিয়ারের ক্যান’সহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন