মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক

Bortoman Protidin

১১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে রুখতে ঘানার তান্ত্রিক বিশেষ এক মন্ত্র বা টোটকা তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল মেসি তথাআর্জেন্টিনাকে আটকে দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মেসিকে হারানোর সেই মহা-পরিকল্পনা বাস্তবায়ন করা তো দূরের কথা, নিজেদের দেশ ঘানাকেই বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। তান্ত্রিকের কোনো মন্ত্রই বাঁচাতে পারল না আফ্রিকান ব্ল্যাক স্টারদের।

রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে ঘানার বিদায়ঘণ্টা বাজিয়ে ১-০ গোলের দারুণ জয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে লাতিনআমেরিকার পরাশক্তি কলম্বিয়া।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আফ্রিকান দলটির ওপর চেপে বসে কলম্বিয়া। একের পর এক আক্রমণেঘানার রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের শুরুর ধাক্কাটাই আর সামলে উঠতে পারেনি ঘানা। মাত্র ১৪ মিনিটের মাথায় জনআরিয়াস চমৎকার এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন (১-০)। এই ১ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঘানা। অন্যদিকে ব্যবধান বাড়ানোর খোঁজে ছিল কলম্বিয়াও। ম্যাচের ৫৬ মিনিটে লুইস দিয়াজঘানার জালে বল জড়ালেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করে দেন। এর ঠিক দুই মিনিট পর, ৫৮ মিনিটে দিয়াজের আরওএকটি দুর্দান্ত শট রুখে দিয়ে ঘানাকে ম্যাচে টিকিয়ে রাখেন তাদের গোলরক্ষক।

ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া হয়ে বেশ কিছু আক্রমণ করেছিল ঘানা, কিন্তু কলম্বিয়ার রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। ফলে ১-০গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

তাতে ঘানাকে বিদায় করে টুর্নামেন্টের সেরা ষোলোতে জায়গা করে নিল কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৭জুলাই দিবাগত রাত ২টায় (৮ জুলাই রাত) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এইদলটি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

#

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩২

#

খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

#

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী

#

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট সহ ২ জন আটক

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

#

ফরিদপুরে রিকশা চালকের লাশ উদ্ধার

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied