অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

Bortoman Protidin

১৮ দিন আগে রবিবার, মার্চ ১৫, ২০২৬


#

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই তিনি মাথাব্যথা খিঁচুনির সমস্যায় হাসপাতালে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তাকে ভর্তি রাখতে হবে। বর্তমানে তিনি স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সাধারণত ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন তিনি।

সাংবাদিকতা ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিতব্যাচেলরচলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন হাসান মাসুদ। পরে তিনিমেড ইন বাংলাদেশসিনেমায়ও অভিনয় করেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

#

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

#

চালকের পরিবর্তে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

#

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

গণভোটের রায় বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

#

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

#

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

Link copied