মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

Bortoman Protidin

২১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে এলাকায় মাদকসেবীদের দাফন না করাসহ পাঁচটি কঠোর সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকার সচেতন সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় স্থানীয়রা জানান, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব নয়; এজন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে, যুবসমাজকে রক্ষা করতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পেলে তা দ্রুত সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

এ বিষয়ে মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফন না করা, তাদের দাফনের কাজে মসজিদের খাটিয়া ব্যবহার না করা, এলাকার ইমাম বা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের তাদের বাড়িতে খাবার গ্রহণ না করা, তাদের পরিবারের কোনো সামাজিক অনুষ্ঠানে এলাকাবাসীর অংশ না নেওয়া এবং মাদকের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে সমাজ থেকে পুরোপুরি বয়কট ও বহিষ্কার করা।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা নয়, বরং মাদকের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজকে বাঁচাতে সবাইকে দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, দুই কর্মকর্তা কারাগারে

#

বাসি তরকারি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনুর বেগম, হাসপাতালে স্বামী-মেয়ে-জামাই

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

#

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইসি সচিব

#

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

#

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল

#

টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক

#

মাজারের দীঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

#

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি ৪৪৯ কোটি ডলার

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied