দুই ছিনতাইকারী আটক,পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে ছিনতাই করতো তারা

Bortoman Protidin

২৩ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করেছে পুলিশ। দুই ছিনতাইকারী হলো মো. পারভেজ (২৭) ও মো. জীবন (২৪)।শনিবার রাতে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। তারা পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার পারভেজ ও জীবন পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে সাতটি এবং জীবনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরাফেরা করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। তারা নির্জন স্থানে ওঁত পেতে থাকেন। এরপর ওই পথে কেউ গেলে তার প্রতিরোধ করে চড়-থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন। আর কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করা হয়।

গতকাল রাতে এমনভাবেই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে: উপদেষ্টা নাহিদ

#

জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

#

যমুনায় জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

#

‘ছেলের লাশ এনে দেন, শেষবারের মতো দেখতে চাই’

#

ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

#

আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী সজীবের

#

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে রাজউক কর্মকর্তাদের প্রতি পানি সম্পদ উপদেষ্টার আহবান

#

কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে

#

কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. ইউনূস