বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল দুই টাইলস মিস্ত্রির

Bortoman Protidin

২৩ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে এক সড়ক দুর্ঘটনায় দুই টাইলস মিস্ত্রির

 

মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পিক আপের আরোহী অপর দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। নিহতেরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ (২৮) এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ। জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে টাইলস মিস্ত্রি ইমরান ও নাঈম কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন।

এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের একজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক। পুলিশ পিক আপটি নিজেদের হেফাজতে  নিয়েছে। 

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে, আর আহত দুই জনের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied