প্রতারণার অভিযোগে দুই ভাই আটক

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে ৯টি মোবাইল ফোনসেট, ১৬টি সিমসহ অনলাইন প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

আটক হওয়া দুই ভাই মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তারা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে।

মঙ্গলবার (৯ জানুয়ারি, ২০২৪ইং) ভোরে তাদের যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বলেন, গ্রেফতার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।

রেজওয়ান সিদ্দিক ইমরান নামে এক ব্যক্তি ফেসবুক পেজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি সাইজের কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।

ওই ভুক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে আটক করে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় কবরস্থানের পাশে ৩ বস্তা গাঁজাসহ গ্রেফতার ৩

#

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের

#

বাংলাদেশের সিনেমায় শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন টালিউডের দুই অভিনেতা

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট সহ ২ জন আটক

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো স্কুল এক ছাত্রীর

#

কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Link copied