দিল্লি সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬


#

আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং ভারত থেকে অতিরিক্ত জ্বালানি আমদানির বিষয়টি গুরুত্ব পাবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিকল্প উৎস হিসেবে ভারতের ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুস গোয়ালের সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। এছাড়া জ্বালানি সহযোগিতা বাড়াতে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গেও আলোচনা হতে পারে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। তিনি মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লিতে এই সফর করবেন।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানের জন্য ভারতের সমর্থনও চাইতে পারে ঢাকা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ প্রায় শেষের পথে। নতুন করে চুক্তি নবায়নের লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধিরা জলবিজ্ঞান ও প্রযুক্তিগত দিক নিয়ে কাজ করছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করবো: তারেক রহমান

#

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ ষ্ঠ স্থানে যমুনা টেলিভিশন

#

মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

#

রাষ্ট্র সংস্কারে আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

#

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়

#

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

৯৫৮ বোতল ফেনসিডিলসহ ‘ফেনসি সজীব’ আটক

#

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের খবর দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ভূমধ্যসাগরে নৌকায় আগুনে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

সর্বশেষ

#

দিল্লি সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

Link copied