ডিবি পরিচয়ে ছিনতাই, ৬ জন আটক

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে আটক করেছে র‍্যাব।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪ইং) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের দুই ভাই শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ(২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানিয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে একটি পিকআপ ভ্যান ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারির দিকে যাচ্ছিল। পথে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলযোগে এসে পিকআপ ভ্যানের গতিরোধ করেন। পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপসহ চালককে অপহরণ করে নিয়ে যান। তারা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার ছিনিয়ে এবং বিকাশের মাধ্যমে আরও প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় মামলার পর র‍্যাব তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

#

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

#

বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে

#

খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক

#

সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন

#

পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা

#

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা

#

এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন

#

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস আলমের গাড়ি ভাঙচুর

#

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান

Link copied