ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬


#

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এক ব্যক্তি তার ছেলেকে পারিবারিকভাবে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অভিযোগ করা হয়েছে, তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার একটি ফার্নিচার দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুল ওহাব শেখ। তিনি পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি ওয়ার্ড কমিটির সভাপতি হলেও ছোট ছেলে সজীব শেখ উপজেলা পর্যায়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানার পর তিনি ছেলেকে ওই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে একাধিকবার পরামর্শ দেন। কিন্তু সজীব শেখ তার অবস্থান পরিবর্তন না করায় পরিবার থেকে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভবিষ্যতে সজীব শেখের ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের দায় পরিবার বহন করবে না; এসবের সম্পূর্ণ দায়ভার তার নিজের ওপরই বর্তাবে।

তবে এ বিষয়ে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied