জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই: উপদেষ্টা আসিফ মাহমুদ

Bortoman Protidin

৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬


#

জনগণকে মুখ্য রেখে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়  এ আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের (সচিবের রুটিন দায়িত্বে) অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: নজরুল ইসলাম।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্য বিদায়ী উপদেষ্টা এ হাসান আরিফ বলেন,  এটা কোন রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে। এ সময় মন্ত্রণালয়ের সবার  ভুয়সি প্রশংসা করেন হাসান। সবাই  কাজের ব্যাপারে বেশ দক্ষ ও আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সাথে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ। সিনিয়রদের অভিজ্ঞতাকে  কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি,জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। 

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টার শপথ গ্রহণ ও উপদেষ্টাদের মাঝে দপ্তর পুর্নবণ্টন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

#

সোনালী ব্যাংকের সেই ম্যানেজার ফিরলেন পরিবারের কাছে

#

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় : সেনাপ্রধান

#

বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম : প্রধান উপদেষ্টা

#

শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

কালবৈশাখির তাণ্ডব সিলেটজুড়ে : ব্যাপক ক্ষয়ক্ষতি

#

১২৮৭ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি কমেছে

#

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৭

সর্বশেষ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied