চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

Bortoman Protidin

২৩ মিনিট আগে রবিবার, নভেম্বর ১৫, ২০২৬


#

রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণ মামলার আসামি কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-২-এর (এসআরবি-২) একটি দল।

শনিবার (১৪ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার নূরজাহান রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি ২ এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি জানান, এসআরবি জানতে পারে, সোহেল রানা নুরজাহান রোড এলাকার একটি বাসায় অবস্থান করছেন। এরপর অভিযানিক দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীরের সঙ্গে তাদের পরিচয় হয়। শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ওই নারীকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসায় ডেকে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ১১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৩২। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি হয়েছে।

এসআরবি-২ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

#

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

#

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

#

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

#

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

#

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

#

নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসীর মরদেহ

#

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

#

জানালায় গ্রিল ছিল না, হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

#

গৃহবন্দি করা হলো থ্রি ইডিয়টস ছবির ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুকে

Link copied