আটকে গেল পরীমনির নতুন বিয়ে

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রিয় দল হেরে যাওয়ায় তার নতুন বিয়ের পরিকল্পনা আপাতত থমকে গেছে।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারে হতাশ হয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে’।

এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’’। এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

এ পোস্টের পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফেসবুকে আরও একটি পোস্ট শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে’!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছিলেন।

আর্জেন্টিনার হারের পর পরীমনির একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তার ভক্তদের কৌতূহল, কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান উপদেষ্টা পরিষদের

#

আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

#

কমেছে পেঁয়াজ ডিমের দাম, বেড়েছে আলুর

#

ইজতেমা মাঠের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

এইচএসসির ফরম পূরণ শুরু, নির্ধারণ করা হলো ফি

#

সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে স্বর্ণের আংটি, তামিলনাড়ুতে বিজয়ের অভিনব ঘোষণা

#

কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ ইসলাম

#

বাংলাদেশ থেকে ভিসা আবেদন ১৯৫ শতাংশ বেড়েছে

#

স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ব্যাংক কর্মকর্তাকে বদলি

#

ঘূর্ণিঝড় রিমাল: ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি

Link copied