গাঁজা কেনার খরচ কমাতে বাড়িতেই চাষ, আটক মালিকসহ চার

Bortoman Protidin

২২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬


#

 গাঁজা কেনার খরচ কমাতে নিজ বাড়িতেই চাষ করেন এক সেবনকারী। এরপর চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও শুরু করেন তিনি।পরে পুলিশের জালে ধরা পড়েন ওই গাঁজা চাষি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘটেছে এমন ঘটনা।

(১৮ ফেব্রুয়ারি) শনিবার  রাত ১১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছের মালিকসহ চারজনকে আটক করা হয়।

এসময় ১৩ কেজি ওজনের ১১ ফুট লম্বা গাঁজার গাছ, ওই গাছে শুকনা গাঁজা ৭০ গ্রামসহ গাঁজা সেবনের সামগ্রী জব্দ করা হয়।পরে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের পুলিশের মাধ্যমে দিনাজপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের গাঁজা চাষি বীরবল (৪০) একই এলাকার সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।

জানা গেছে, বীরবল প্রতিদিন গাঁজা সেবনে অভ্যস্ত ছিলেন। গাঁজা কিনতে গেলে বিভিন্ন ঝামেলা ও টাকা বেশি খরচ হয়। তাই তিনি সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বাড়ির আঙিনাতেই চাটাই মুড়িয়ে সযত্নে রোপণ করছিলেন গাঁজার গাছ। গাঁজা সেবনের পাশাপাশি তার চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও করছিলেন বীরবল।  

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বসতবাড়িতে গাঁজার গাছ চাষাবাদ এবং ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখে সেবনের অপরাধে চারজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

#

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

#

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

#

সিসিএন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ব্যতিক্রম ইফতার আয়োজন

#

স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে অপহৃত যুবকের ৫দিনপর লাশ উদ্ধার

#

ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতি, হাসপাতালে টাইগার রবি

#

অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

#

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ডিমলায় আটক ২

#

শ্যামনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে চাল পাবে ১৩ হাজার ৩৩৩পরিবার

#

কুমিল্লায় ছাত্রজনতা হ-ত্যা চেষ্টা সহ না’শক’তা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ

#

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

#

স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

Link copied